Hello Students,
আজকের এই পোস্টে 11 February 2026 এর গুরুত্বপূর্ণ Current Affairs Question Answer দেওয়া হয়েছে। এখানে ভারত ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, স্কিম এবং সামাজিক বিষয় সম্পর্কিত প্রশ্ন–উত্তর সাজানো হয়েছে। WBCS, SSC, Banking, Railway এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য Daily Current Affairs জানা খুবই প্রয়োজন।
Daily Current Affairs Questions Answers in Bengali
Daily Current Affairs Questions Answers in Bengali | 11/02/2026 Current Affairs


1. দিল্লি সরকারের ঋণ ব্যবস্থাপক হিসেবে কোন সংস্থা কাজ করবে?
➤ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)
2. ‘Atal Vichal Agragami Assam Yojana’ কোন রাজ্য চালু করেছে?
➤ আসাম (Assam)
3. City Union Bank-এর নতুন MD & CEO কে?
➤ আর বিজয় আনন্দ (R. Vijay Anandh)
4. নতুন BSF-এর মহাপরিচালক (DG) হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
➤ প্রবীন কুমার
5. নতুন NIA মহাপরিচালক কে হয়েছেন?
➤ রাকেশ আগরওয়াল
6. ‘I Live Connect’ কী ধরনের ব্যবস্থা?
➤ ডাক্তার-নেতৃত্বাধীন AI ভিত্তিক হোম হেলথকেয়ার সিস্টেম
7. কোন সংস্থা ₹১০ লক্ষ কোটি মার্কেট ক্যাপ অতিক্রম করেছে?
➤ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
8. FY 2026-27 সালের জন্য Moody’s ভারতের GDP বৃদ্ধির হার কত অনুমান করেছে?
➤ ৬.৪%
9. RBI Financial Literacy Week 2026-এর থিম কী?
➤ “KYC: Your First Step to Safe Banking”
10. জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হতে চলেছেন?
➤ সানায়ে তাকাইচি


