Hello Students,
আজকের এই পোস্টে 10 February 2026 এর গুরুত্বপূর্ণ Current Affairs Question Answer দেওয়া হয়েছে। এখানে ভারত ও আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, স্কিম এবং সামাজিক বিষয় সম্পর্কিত প্রশ্ন–উত্তর সাজানো হয়েছে। WBCS, SSC, Banking, Railway এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য Daily Current Affairs জানা খুবই প্রয়োজন।
Daily Current Affairs Questions Answers in Bengali


১. ৩৯তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা ২০২৬ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উঃ ফরিদাবাদ, হরিয়ানা।
২. ভারতের প্রথম সার্বভৌম এআই (AI) পার্ক কোন রাজ্যে স্থাপিত হচ্ছে?
উঃ তামিলনাড়ু।
৩. নীতি আয়োগের ‘এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইনডেক্স’ (EPI)-এ বড় রাজ্যগুলোর মধ্যে শীর্ষে কোন রাজ্য রয়েছে?
উঃ মহারাষ্ট্র।
৪. ভারতের প্রথম সামুদ্রিক ক্ষেত্র-কেন্দ্রিক NBFC কোনটি?
উঃ সাগরমাল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (SMFCL)।
৫. বিমানবন্দরগুলিতে 'সার্জ ফ্রি ক্যাব' (Surge Free Cab) পরিষেবা দেওয়ার জন্য AAI কার সাথে চুক্তি করেছে?
উঃ ভারত ট্যাক্সি (Bharat Taxi)।
৬. ২০২৬ সালের ‘আরবিআই আর্থিক সাক্ষরতা সপ্তাহ’-এর থিম কী?
উঃ “KYC: Your First Step to Safe Banking”।
৭. সম্প্রতি সেশেলসের কোন রাষ্ট্রপতি ভারত সফর করেছেন?
উঃ প্যাট্রিক হারমিনি।
৮. ভারতের কোন বন্দর প্রথম উন্নত অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করেছে?
উঃ তামিলনাড়ুর ভি.ও. চিদাম্বরানার বন্দর কর্তৃপক্ষ (V.O. Chidambaranar Port Authority - VOC Port Authority)।
৯. ২০২৬ সালে ব্রিকস (BRICS)-এর সভাপতিত্ব কোন দেশ গ্রহণ করেছে?
উঃ ভারত।
১০. ৭৯তম সন্তোষ ট্রফি (National Football Championship) কোন দল জয়ী হয়েছে?
উঃ সার্ভিসেস।


