কম্পিউটার সায়েন্স প্রশ্ন ও উত্তর || 50 Computer Science Questions and Answers in Bengali


Hello Students,
আজকের এই পোস্টটিতে ৫০টি গুরুত্বপূর্ণ কম্পিউটার সায়েন্স প্রশ্ন ও উত্তর প্রকাশিত করা হয়েছে — 50 Computer Science Question and Answer in Bengali - Part 1। এখানে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থেকে নির্বাচিত প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
50 Computer Science Questions and Answers in Bengali
Computer Science Question and Answer
1. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
উঃ সফটওয়্যার ।
2. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি?
উঃ সুপার কম্পিউটার ।
3. কম্পিউটার গণনার এককটি কি?
উঃ বাইট ।
4. কোন ডিক্সকে সরাসরি ফরমেট করা যায় না?
উঃ ফ্লপি ডিক্স ।
5. দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সঙ্গে সংযুক্ত করে কে?
উঃ মডেম ।
6. ইংরেজিতে বড়ো হাতের অক্ষর টাইপ করতে কিবোর্ড কোন বোতাম প্রয়োজন ?
উঃ Caps Lock ।
7. Ok ও Close বোতাম কোথায় থাকে?
উঃ ডায়ালগ বক্সে ।
8. USB কী?
উঃ USB হল সেকেন্ডারি Storage Device ।
9. Junk e-mail এর অপর নাম কী?
উঃ স্প্যাম ।
10. কম্পিউটারের ব্যাকআপ কী করে?
উঃ কম্পিউটার ডেটা কপি এবং সংরক্ষণ করে ।
11. কম্পিউটার চিপের অপর নাম কি?
উঃ মাইক্রোপ্রসেসার ।
12. CPU -এর সম্পূর্ণ নাম কী?
উঃ Central Processing Unit
13. কম্পিউটার একাধিক সমস্যার সমাধান করতে পারে এটিকে কী ধরনের বৈশিষ্ট্য বলে?
উঃ Versatility ।
14. কম্পিউটারের সুইচ অন করার পর চালু হতে যে সময় লাগে তাকে কী বলে?
উঃ বুটিং ।
15. WWW- এর পুরো নাম কী?
উঃ World Wide Web ।
16. কম্পিউটারে টাইপ করার সময় কোন বানান ভুল হলে, তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনটি কী ?
উঃ Auto currect ।
17. ‘.docx’ এটি কার এক্সটেনশন?
উঃ Microsoft Word ।
18. পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক কী?
উঃ Internet ।
19. একটি কম্পিউটারে সর্বদা __ থাকে।
উঃ CPU
20. মাইক্রোপ্রসেসরের কাজ কী?
উঃ তথ্য প্রক্রিয়াকরণ করা ।
21. Hard Disk কী
উঃ Hard disk হল একটি ডেটা সংরক্ষণ করার ডিভাইস, যা কম্পিউটার ও ল্যাপটপে ব্যবহৃত হয়।
22. ফ্লপির সঞ্চয় ক্ষমতা কত?
উঃ 1.98 Mb
23. Bit – এর পূর্ণ নাম কী?
উঃ Binary Digit
24. I.C আবিষ্কারকের নাম কী?
উঃ জ্যাক কিলবি ।
25. Data Registers কী?
উঃ Data Register হল কম্পিউটারের সিপিইউ-র একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তথ্য (data) সাময়িকভাবে ধারণ করে রাখে ।
26. একটি ইনপুট ডিভাইস উদাহরণ দাও?
উঃ Mouse
27. Main memory কাকে বলা হয়?
উঃ RAM
28. FTP এর প্রধান কাজ কী?
উঃ সার্ভার থেকে ফাইল ডাউনলোড করা ও ক্লায়েন্ট থেকে সার্ভারে ফাইল আপলোড করাই এর প্রধান কাজ।
29. ISP এর সম্পূর্ণ নাম কী?
উঃ Internet Service Provider ।
30. Apple Company-র কো-ফাউন্ডার কে?
উঃ Steve Jobs
31. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উঃ Clipboard ।
32. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?
উঃ CPU
33. I.C হল _ প্রজম্মের প্রধান যন্ত্রাংশ?
উঃ তৃতীয়
34. কম্পিউটারের জনক কে ছিলেন?
উঃ স্যার চার্লস ব্যাবেজ
35. Wikipedia এর প্রতিষ্ঠাতা কে?
উঃ জিমি ওয়ালস (Jimmy Wales)
36. 'Three Finger Salute’ কাকে বলা হয়?
উঃ Ctrl+Alt+Delete কম্যান্ডকে কম্পিউটারের ভাষায় ‘Three Finger Salute’ বলে।
37. ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উঃ আর্চি
38. Sorting কাকে বলে?
উঃ ডাটাকে logical sequence -তে সাজানোর পদ্ধতিকে sorting বলে।
39. ‘Telnet’-র পুরো নাম কী?
উঃ Terminal Network
40. Bandwidth বৃদ্ধি করার জন্য কোন টেকনিক ব্যবহার করা হয়?
উঃ মেমোরী ইন্টার লিভিং
41. Hard Disk কত প্রকার ও কী কী?
উঃ এটি সাধারণত দুই প্রকারের হয়, যথা – ১. HDD (Hard Disk Drive) ২. SSD ( Solid State Drive )
42. PAN-এর সম্পূর্ণ নাম কী?
উঃ Personal Area Network
43. Assembler-র কাজ কী?
উঃ Assembler- এর কাজ হল Assemble language-কে Machine language-এ রূপান্তরিত করা ।
44. Software কত প্রকার ও কী কী?
উঃ Software দুই প্রকারের হয়, যথা- ১. System Software ২. Application Software
45. Digital System-এর ক্ষুদ্রতম একক কী?
উঃ বিট
46. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কী?
উঃ FORTRAN
47. Secondary Memory-র একটি উদাহরণ দাও?
উঃ CDs
48. Scripting language-র দুটি উদাহরণ দাও?
উঃ JavaScript ও Perl
49. ডি-বাগিং বলতে কি বোঝায়?
উঃ সফটওয়্যারের মধ্যে ‘Bugs’ খোঁজার পদ্ধতিকে বলে ডি-বাগিং ।
50. BIOS এর পূর্ণ নাম কী?
উঃ Basic Input/Output System


